• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ প্রেম হতো জগন্নাথপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ বহরা ইউনিয়নবাসীর পাশে থাকার অঙ্গীকার নিয়ে দেশে ফিরলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ্ মো: নূরুল হক সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি শাকিল গ্রেপ্তার সুনামগঞ্জের শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করছেন পিতামাতা গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধ: আপন দুই ভাইয়ের দ্বারা হামলার শিকার মাদ্রাসা শিক্ষক মাটির টানে, উদ্ভাবনের শক্তিতে: শেরপুরে ২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু কুমার হাজংয়ের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ লোহাগাড়ার মোস্তফা মার্কেটের সামনে ময়লার পাহাড়, দেখার যেন কেউ নেই?

নেত্রকোণায় ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেএকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় বিলাতি মদসহ মো. আব্দুল খালেক (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) নেত্রকোনা সদর থানার রাজেন্দ্রপুর পিডিবি পাওয়ার গ্রিডের পশ্চিম পাশে সাকুয়া থেকে সনুরা বাজারগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার মো. আব্দুল খালেক নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৮ নম্বর রংছাতি ইউনিয়নের গ্রামপাড়া বড়দুয়ার এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. ফারুক হোসেন এবং মাতার নাম মোছা. খাদিজা খাতুন।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd