• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাই মিলে আন্তরিকভাবে কাজ করতে হবে– সুনামগঞ্জ জেলা প্রশাসক ​নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত নারী মাদক কারবারি গ্রেপ্তার শাহজাহানপুরে ভাড়ায় চালিত গাড়ি চুরি, থানায় জিডি পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের সিংগাইরে ক্রেতা সেজে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩ সিংগাইরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ড্রেজার ও পাইপ ধ্বংস সিলেটে সবজি, মাছ ও মুরগি সহ নিত্যপণ্যের দাম লাগামহীন গণশুনানিতে অসহায়ত্বের কথা শুনে ৯ বছরের শিশুর ওপেন হার্ট সার্জারির দায়িত্ব নিল ময়মনসিংহ জেলা প্রশাসন ময়মনসিংহে পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে ডিসি অ্যাওয়ার্ড প্রদান ওসি মোঃ মনজুর কাদের ভূঁইয়ার সাফল্য: ১০ মাসে সরাইলে ১১৫৮ আসামি গ্রেফতার

ঢাকা-১৩ আসনে গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-১৩ আসনের গার্মেন্টস শিল্পের নিরাপত্তা জোরদারে মালিক, পুলিশ প্রশাসন ও সংসদ সদস্যের কার্যালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডির একটি হোটেলে গার্মেন্টস ওনার্স গ্রুপ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় মোহাম্মদপুর ও আদাবর এলাকার গার্মেন্টস কারখানাগুলোর নিরাপত্তা, শ্রমিকদের নিরাপদ যাতায়াত, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধ এবং কারখানাকেন্দ্রিক অপরাধ দমনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি টহলযান ব্যবহার, ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার এবং কারখানার প্রবেশপথ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি নজরদারি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd