পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবির রাধানগর শ্রীশ্রী রামকৃষ্ণ পূজা মণ্ডপে দীপাবলি শেষে কালীপজার মেলা পরিদর্শন করেন সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মণ্ডল।
সোমবার বিকালে তিনি পূজা মণ্ডপে উপস্থিত হয়। এসময় তিনি পূজা উপলক্ষে মেলার সার্বিক আয়োজন ও পূজার পরিবেশ ঘুরে দেখেন। একইসাথে মেলায় আগত পূজারী, আয়োজক কমিটি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে তিনি পূজা উদ্যাপন সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
মেলা উপলক্ষে বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দোকানের পসরা সাজিয়ে দোকানিরা। আর এসব দোকানে নারী-পুরুষ সবাই দল বেঁধে তাদের পছন্দের জিনিস ক্রয় করছেন। দীপাবলীর কালীপুজোর মেলা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।