• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পাঁচবিবির রাধানগরে দীপাবলির মেলা বসেছে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে কলেজছাত্রকে গণপিটুনি, ভিডিও ছড়িয়ে পড়ায় বিপাকে পরিবার চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরেকটি ককটেল ৯৯৯ নম্বরে ফোনকলে অভিযান: ১৭৩০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ কটিয়াদীতে সবুজের চাদরে ভরে উঠেছে আমনের মাঠ সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতে বেকারিকে অর্থদণ্ড শাহসুফি সৈয়দ নাছেরুল হক চিশতি (রহ.)-এর বর্ণাঢ্য জীবনী ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিংগাইরে পৌর স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা, জেলা প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কর্মসূচিটি পালিত হয়।
গত রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড মাঠ থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি পূর্বধলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা সরকারি কলেজ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
র‍্যালিতে নেতৃত্ব দেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, আনোয়ারুল ইসলাম (আনার) ও সেলিম উদ্দিন।
এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার ও জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালি ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষা পেয়েছিল। আজকের দিনে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সুদৃঢ় ভূমিকা রাখতে হবে।”
তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd