• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ ভালো বেসো না! সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত কবিতা: অভাগীর ভাইফোঁটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পাঁচবিবির রাধানগরে দীপাবলির মেলা বসেছে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে কলেজছাত্রকে গণপিটুনি, ভিডিও ছড়িয়ে পড়ায় বিপাকে পরিবার চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরেকটি ককটেল ৯৯৯ নম্বরে ফোনকলে অভিযান: ১৭৩০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ

কবিতাঃ ভালো বেসো না!

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কলমেঃ দেবিকা রানী হালদার

আমার কবিতা ভালোবাসো কবিকে নয়
কবিকে ভালোবেসে জীবন করো না ক্ষয়,
কবি বায়বীয় যায় না তাকে ধরা,
তার বিচরণ গন্ডিতে নয় সারা ব্রম্মান্ড ধরা!

কবি-র কিরণে আলোকিত হও
মার্তণ্ডের কাছে কভু নাহি যাও,
সূর্যের অতি নিকটে কভু যেও না
নিজেকে ভস্মীভূত করো না !

পতঙ্গ পুড়তে যায় অগ্নিশিখার কাছে
ভাবে না কভু সে কি হবে পিছে!
তুমি হইও না পতঙ্গ,
জ্বালিওনা নিজের হৃদয় অঙ্গ!

চাঁদ সূর্য তারা দূর থেকে ভালো
কবির জীবন ইতিহাস হয়তো অনেক কালো,
দূর থেকে ভালোবাসো তার ছন্দ গুচ্ছ
কবির জীবন এধরায় অতি নগণ্য, তুচ্ছ!

আমি কবি গাই প্রেম প্রীতি বিরহীর গান
হয়তো আমার জীবন গাঁথা, নাই কবির প্রান!
কাছে ঘেষ না, ভালো বেসো না
ছন্দের স্রোতে কভু ভেসো না!

যে কবিকে তুমি কল্পনায় ভাবো নিজ প্রেমিক
সে হয়তো-বা বিরহে পুড়ে কয়লা খনির শ্রমিক,
তোমার কল্পনার সাথে নাই তার মিল
সে দুঃখ-কষ্ট সয়ে শেষ করেছে জীবন তিল তিল !


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd