• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পুনরায় ডিলারশিপ দেওয়ায় বাতিল চেয়ে অভিযোগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির জলমায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: কীটনাশক বিক্রেতাসহ ৩ জন গ্রেপ্তার সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মুশতাক আহমদের ১৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পূর্বধলা পাটবাজারে উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার।
স্মরণসভায় মরহুমের কর্মময় রাজনৈতিক জীবন ও স্মৃতিচারণ করে বক্তব্য দেন তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকির, ফকির সাঈদ আল মামুন শহীদ, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার ও সালাউদ্দিন নওয়াব প্রমুখ।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুনসুর আজাদ খোকন আকন্দ ও শাকিল হায়াত খান বাদশা, শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ এবং ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আলহাজ্ব মুশতাক আহমদ ছিলেন পূর্বধলার রাজনীতিতে একজন নিবেদিতপ্রাণ, সৎ ও দূরদর্শী নেতা। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর রাজনৈতিক অবদান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পূর্বধলার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সকালে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, আলহাজ্ব মুশতাক আহমদ ২০১২ সালের ১০ নভেম্বর ইন্তেকাল করেন। রাজনৈতিক জীবনে তিনি পূর্বধলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং নেত্রকোণা জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান ও তিনবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সাবেক পৌর প্রশাসক এবং পূর্বধলা বড় মসজিদ ও বাজার বণিক সমিতির সভাপতির দায়িত্বেও ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd