• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি শেরপুরে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, ৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী ও কম্বল জামালপুরে টিআরসি নিয়োগের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত টেকসই ব্যবসায়িক শিক্ষায় কানাডায় দ্বিতীয় স্থানে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের অ্যাসপার স্কুল নেত্রকোণায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, হেলমেটধারী দুর্বৃত্তদের হামলা খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন বিশ্বনাথে ইউএনও ও অ্যাসিল্যান্ডের সাথে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোয়াইনঘাটে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

আবারও উত্তাল গাজীপুরের পোশাক শ্রমিকরা, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মো. ইয়াকুব আলী তালুকদার, গাজীপুর থেকে:
আবারও গাজীপুরের পোশাক শ্রমিকরা সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সকালে হাজিরা দিয়েই বেরিয়ে পড়েন রাস্তায় এবং মহাসড়ক অবরোধ করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজীপুরের নাওজোড় এলাকায় পোশাক শ্রমিকরা সকালে অফিসে গিয়ে হাজিরা দিয়ে কাজ না করেই বেরিয়ে পড়েন সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতন করার দাবির আন্দোলনে। এ সময় তারা নাওজোড় ঢাকা-গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের কারণে দ্রুত অসংখ্য গার্মেন্টস ও শিল্প কারখানা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

আন্দোলনের খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, রতনপুর, পল্লী বিদ্যুৎ এলাকার পোশাক শ্রমিকরাও কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে নামেন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রী ও জনসাধারণ এবং যানবাহন শ্রমিকরা বিপাকে পড়েন।

এর আগে পোশাক শ্রমিক নেতারা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকাসহ আরও বেশ কিছু দাবি কমিশন বোর্ডে জমা দিয়েছেন। তারা বেতন নির্ধারণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কয়েকদিন আগে হঠাৎ পোশাক শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। তারা বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হলে কেন আমাদের বেতন বাড়ানো হলো না! তারা বলেন, আমরা যে পরিশ্রম করি সেই পরিমাণ পারিশ্রমিক পাই না। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সংসার চালানো কঠিন হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, হয় বেতন বাড়ানো হোক, না হয় দ্রব্য মূল্যের দাম কমানো হোক।

বিশৃঙ্খলা ও নাশকতা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে বেশ তৎপর রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd