• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রূপসায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে প্রাণ গেল খলিলুর রহমানের মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি শেরপুরে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, ৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী ও কম্বল জামালপুরে টিআরসি নিয়োগের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত টেকসই ব্যবসায়িক শিক্ষায় কানাডায় দ্বিতীয় স্থানে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের অ্যাসপার স্কুল নেত্রকোণায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, হেলমেটধারী দুর্বৃত্তদের হামলা খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন বিশ্বনাথে ইউএনও ও অ্যাসিল্যান্ডের সাথে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক

শেরপুরে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, ৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী ও কম্বল

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:

শেরপুরে ভূমিসেবার মান যাচাই, দরিদ্র নারীদের স্বাবলম্বী করা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোচ সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) জেলার বিভিন্ন এলাকায় এসব কার্যক্রম পরিদর্শন ও বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

সকালে জেলা প্রশাসক রাজনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় নামজারির আবেদন অপেক্ষমাণ থাকা দুজন সেবাগ্রহীতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ভূমিসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। ভূমিসেবা গ্রহণে কোনো ধরনের হয়রানি বা সমস্যার সম্মুখীন হলে সরাসরি তাঁকে অবহিত করার পরামর্শ দেন তিনি।

পরবর্তীতে নন্নী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ১৪ জন দরিদ্র নারীর স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে তাঁদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের কাজের অগ্রগতির নিয়মিত হালনাগাদ তথ্য জেলা প্রশাসককে জানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরে ভূমি অফিস প্রাঙ্গণে একটি কাঠবাদামের চারা রোপণ করেন তিনি।

দিনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোচ সম্প্রদায়ের বসবাসস্থল খলচান্দা গ্রাম পরিদর্শন করেন। এ সময় গ্রামের ৫০টি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, আসন্ন শীত মোকাবিলায় ৫০টি কম্বল এবং একজন কোচ নারীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেন। পাশাপাশি শিশুদের খেলাধুলার জন্য দুটি ফুটবল উপহার দেন তিনি।

এ ছাড়া কোচ সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনে যুব উন্নয়ন অধিদপ্তর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাধ্যমে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। গ্রামটির সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন, যোগাযোগব্যবস্থার উন্নয়নে রাস্তা পাকাকরণ ও সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আবেদন করার আশ্বাসও প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd