• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবিতে নিষিদ্ধ সংগঠনের ২ কর্মী আটক পাঁচবিবি আদিবাসী পল্লীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রূপসায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে প্রাণ গেল খলিলুর রহমানের মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি শেরপুরে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, ৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী ও কম্বল জামালপুরে টিআরসি নিয়োগের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত টেকসই ব্যবসায়িক শিক্ষায় কানাডায় দ্বিতীয় স্থানে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের অ্যাসপার স্কুল নেত্রকোণায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, হেলমেটধারী দুর্বৃত্তদের হামলা

খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:
সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ নয়, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোও সামাজিক দায়িত্ব—এমন বার্তা নিয়ে খুলনায় ৩০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে নগরীর খালিশপুরের গোয়ালখালী ক্লাবের মোড়ে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘অন্ন হোক সবার অধিকার, ক্ষুধামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া তুহিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা মফস্বল প্রেস ক্লাবের সেক্রেটারি নজরুল ইসলাম নবীন ও আকবার হোসেন।

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে খাবার বিতরণ কার্যক্রমে অংশ নেন।

প্রধান অতিথি শেখ জাহিদুল ইসলাম বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজে মানবিকতার দৃষ্টান্ত তৈরি হবে। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এমন মানবিক উদ্যোগে উপকৃত হন ৩০০ অসহায় মানুষ। স্থানীয় বাসিন্দারাও এ আয়োজনের প্রশংসা করেন।

সংবাদ প্রকাশের পাশাপাশি মানবতার সেবায়ও এগিয়ে আসুক সাংবাদিক সমাজ—এমন প্রত্যাশা স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd