• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য পাঁচবিবিতে নিষিদ্ধ সংগঠনের ২ কর্মী আটক পাঁচবিবি আদিবাসী পল্লীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রূপসায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে প্রাণ গেল খলিলুর রহমানের মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি শেরপুরে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, ৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী ও কম্বল জামালপুরে টিআরসি নিয়োগের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত টেকসই ব্যবসায়িক শিক্ষায় কানাডায় দ্বিতীয় স্থানে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের অ্যাসপার স্কুল নেত্রকোণায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

পাঁচবিবিতে নিষিদ্ধ সংগঠনের ২ কর্মী আটক

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীকে আটক করেছে। গত বুধবার রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলামের সার্বিক নেতৃত্বে থানা পুলিশ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর ও আওলাই ইউনিয়নের চাঁনপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামীদের আটক করে। আটককৃতরা হলেন ধরন্জী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মোঃ সারোয়ার হোসেন (৫২)। সে উপজেলার রতনপুর গ্রামের হোসেন আলীর ছেলে এবং, আওলাই ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মোঃ নাজমুল আকন্দ (২০)। নাজমুল উপজেলার শাইলট্টি গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, আটককৃতরা দেশে নাশকতা সৃষ্টির লক্ষ্যে অপতৎপরতা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। পরে আটক ২’জন আ’লীগ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরন করা হয়।
নাশকতার মামলায় কাউকেই ছাড় দেয়া হবে না সবাইকে আইনের আওতায় বিচারের মুখোমুখি করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মহদোয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd