• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন বটিয়াঘাটায় সুরখালী গাঁওঘরা বাজারে পুলিশের বিশেষ পথসভা ও আইনশৃঙ্খলার ওপর মতবিনিময় ডোমারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের স্কুলশিক্ষার্থী ওমর ফারুকের সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত খুলনায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষায় ৭৫ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ জয়পুরহাটের পাঁচবিবিতে সূর্য পুজা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে এসআরবি -৫ অভিযানে বিপুল পরিমাণ নেশার সিরাপ উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক – ১

ডোমারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের স্কুলশিক্ষার্থী ওমর ফারুকের

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জুয়েল হক, উপজেলা প্রতিনিধি, ডোমার:
নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট বাজারে ইজিবাইকের ধাক্কায় ওমর ফারুক (৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারির শিক্ষার্থী। সে চান্দখানা এলাকার কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছোট ছেলে। তার এক ভাই ও এক বোন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর ইজিবাইকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেনের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার সময় তিনি বিদ্যালয়ের ভেতরে ছিলেন। মানুষের ভিড় দেখে বাইরে এসে জানতে পারেন, বিদ্যালয়ে আসার পথে রাস্তা পার হওয়ার সময় তাঁর প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। পরে তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, খবর পেয়ে ডোমার থানার এসআই সাহেব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd