পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সূর্য পূজা অনুষ্ঠিত হয়। প্রতিবছর কালী পূজার পর ষষ্টি তিথিতে পাঁচবিবির উপর দিয়ে বয়ে চলা ছোট যমুনা নদীর পাড়ে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা উদযাপন করা হয়।
রবিবার সারাদিন উপবাস থেকে বিকালে হিন্দু ধর্মাবলম্বীরা ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে নদীর পাড়ে সমবেত হন। এরপর সূর্যাস্তের আগ মুহূর্তে কোমর পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে প্রসাদ ভর্তি ডালা-কুলায় প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবের পূজা করেন। পুজা উপলক্ষে এদিন বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের শত শত পূণ্যার্থীর সমাগম ঘটে নদীর পাড়ে। পরদিন ভোরবেলা নদীর পাড়ে উপস্থিত হয়ে সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পূজা করেন। সূর্যদয় হওয়ার পর সূর্যকে প্রণাম করে স্নান করে শরবত পানের মধ্য দিয়ে শেষ করেন সূর্য পূজা।
পাঁচবিবি বাজার এলাকার স্বপন প্রসাদ শীল বলেন, সূর্য পূজার মুল উদ্দেশ্য নিজ পরিবার, প্রতিবেশী ও পৃথিবীর সকল মানুষের যেন মঙ্গল হয়। নবদম্পতি চামেলিও লাল শাড়িতে নতুন বউ সেজে এসেছে নদীর জলে কমর পর্যন্ত দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে প্রনাম করছে। তিনি বলেন, আমার নতুন সংসার পরিবারের সবার ভালোভাবে কাটাতে পারি এজন্য সূর্য পুজা করলাম।
নদীর পাড়ে পূজা করতে আসা অনেক নারী-পুরুষ বলেন, যেহেতু নদীতে নামলে কাপড় ভিজে যায়, ছাত্রদল নেতা ও মেয়র প্রার্থী শামীম মন্ডল শুকনা কাপড় পড়ার জন্য তিনি আমাদের জন্য প্যান্ডেল করে দিয়েছে। ভেজা কাপড় পরিবর্তন করতে আমাদের খুব সুবিধা হয়েছে। একইসঙ্গে তার মনের আশা পূরণ হোক আমরা আশীর্বাদ করেছি।