• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে নেত্রকোণা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন পাঁচবিবিতে ফ্যামিলি কার্ড জরিপ কাজের উদ্বোধন ‎পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল দুটি দোকান ‎ রুমা উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরকারি সফর: বিদ্যালয় ও থানা পরিদর্শন এবং মতবিনিময় সভা শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন

পাঁচবিবিতে ফ্যামিলি কার্ড জরিপ কাজের উদ্বোধন

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফ্যামিলি কার্ড জরিপ কাজের উদ্বোধন হয়।
মঙ্গলবার দুপুরে এ কাজের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আইনুল হক মন্ডল।

এ সময় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ রাশেদা বেগম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের (ইউনিয়ন কর্মকর্তা) মোঃ মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রাব্বু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, সহ সাংগঠনিক মোঃ ইয়ামিন হোসেন, বিএনপি নেতা মোঃ আবু সালাম মিয়া, ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ নূর নবী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, মহিলা নেত্রী শিরিন আক্তার, যুবদল নেতা মোঃ পিয়ার নবী, মোঃ ইয়াহিয়া, পরিষদের সচিব সচিব মোঃ আমিনুল বারীসহ এলাকার সুধীজন, ফ্যামিলি কার্ড জরিপে নিয়োজিত তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার।

অনুষ্ঠানের প্রধান অতিথি আইনুল হক বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পটি বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১’দফা কর্মসূচির মধ্যে একটি উল্লেখযোগ্য এজেন্ডা।
সমাজের যারা প্রকৃতপক্ষে কার্ড পাওয়ার যোগ্য, তারাই যেন পায় সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রীর এই কর্মসূচি যেন সঠিকভাবে পরিচালিত হয় সেদিকে সবাইকে
লক্ষ্য রাখতে হবে। কোনোভাবেই যেন একাজে অনিয়ম প্রবেশ করতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd