• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল দুটি দোকান ‎ রুমা উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরকারি সফর: বিদ্যালয় ও থানা পরিদর্শন এবং মতবিনিময় সভা শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১ কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

‎পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল দুটি দোকান ‎

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

‎
‎শাহিদ হোসেন, (সদর উপজেলা প্রতিনিধি) জয়পুরহাট:
‎জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
‎
‎সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে পৌর পার্কের সামনে আলতাফ আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের সাইদার ইসলামের মালিকানাধীন দিশারী ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের সৈয়দ মাসুদ আহমেদের মুদির দোকানে ছড়িয়ে পড়ে। এতে দুটি দোকানের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। স্থানীয়দের দাবি, দিশারী ফার্নিচারের দোকানে প্রায় কোটি টাকা এবং মুদির দোকানে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
‎
‎খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের নম্বরে ফোন করা হলেও প্রথমদিকে কল রিসিভ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়। তাঁদের অভিযোগ, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।
‎
‎জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd