• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে নেত্রকোণা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন পাঁচবিবিতে ফ্যামিলি কার্ড জরিপ কাজের উদ্বোধন ‎পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল দুটি দোকান ‎ রুমা উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরকারি সফর: বিদ্যালয় ও থানা পরিদর্শন এবং মতবিনিময় সভা শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন

পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে নেত্রকোণা

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, জেলা প্রতিনিধি (নেত্রকোণা)
সাদামাটির পাহাড়, নদী, হাওর ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ নেত্রকোণার পর্যটনশিল্পের বিকাশে নতুন আশার সঞ্চার হয়েছে। জেলার পর্যটন সম্ভাবনা যাচাই, উন্নয়ন ও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জেলার বিভিন্ন পর্যটন সম্ভাবনাময় স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন।
গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) প্রতিনিধিদলটি নেত্রকোণার কলমাকান্দা, দুর্গাপুর ও খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন দর্শনীয় ও পর্যটন সম্ভাবনাময় এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও হোটেল-রেস্তোরাঁ সেলের নিয়ন্ত্রক ড. প্রকাশ কান্তি চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজাসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেত্রকোণার পর্যটনশিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কমিউনিটি ট্যুরিজম ও ইকো-ট্যুরিজম সম্প্রসারণ এবং স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পণ্যকে পর্যটন ব্র্যান্ডিংয়ের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
নেত্রকোণার পাহাড়, নদী, হাওর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং কলমাকান্দার জামদানি তাঁতপল্লির মতো স্থানীয় ঐতিহ্য ও সম্ভাবনাময় উদ্যোগগুলোকে পরিকল্পিতভাবে পর্যটনশিল্পের সঙ্গে সম্পৃক্ত করা গেলে জেলাটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে।
প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতির অপার বৈচিত্র্যকে কাজে লাগিয়ে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে সৃষ্টি হতে পারে নতুন কর্মসংস্থানের সুযোগ। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের কাছে নতুনভাবে পরিচিতি পেতে পারে হাওর, পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের প্রিয় নেত্রকোণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd