লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাটগ্রাম থানা পুলিশ তিন জন গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ জানায়, ২০ নভেম্বর শুক্রবার উপজেলার বুড়িমারী জিরোপয়েন্ট বাঁধের পাড় এলাকায় প্রকাশ্যে গাঁজা বিক্রির সময় ১০৮ পুটলি গাঁজাসহ আটক করা হয় ওই ৩ জনকে।
আটককৃতরা হলেন— মগলিবাড়ী গ্রামের মৃত আফজাল খানের ছেলে ও মহাব্বত আলীর পালিত ছেলে মোহাম্মদ মোকলে, বাউরা বাজার গ্রামের আসমত আলীর ছেলে আমের আলী এবং শফিরহাট গ্রামের সফর উদ্দিনের ছেলে মজিবর ভান্ডারী।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।