• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৮৭ শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শিবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবা,সহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কক্সবাজারে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

ক্ষেতলালে ধানক্ষেতে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

শাহিদ হোসেন,  (সদর উপজেলা প্রতিনিধি) জয়পুরহাট:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধানক্ষেত থেকে নূর মোহাম্মদ রাব্বি (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন। তাঁর গলায় রশি পেঁচানো ও একটি চোখ উপড়ে নেওয়ার চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের হন্তনাবাজ গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাব্বি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব কাজীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রাব্বি। সন্ধ্যায় স্থানীয় বাজারে তাঁকে দেখা গেলেও এরপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে শনিবার সকালে ধানক্ষেতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে রাব্বির পরিচয় শনাক্ত করেন।

পরিবারের দাবি, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে রাব্বিকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, হন্তনাবাজ গ্রামের একটি ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত হয়েছে। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় জিডি করা হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd