গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস/অকার্যকর করা হয়েছে। এ সময় বালুভর্তি দুটি বাল্কহেড/স্টিলবডির ইঞ্জিন বিকল করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
রোববার (২২ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা থেকে উত্তর হাতিরপাড়া পর্যন্ত বালির হাওর ও নাইন্দার হাওরসহ মুকতলা, বাংলাবাজার, নয়াগাঙেরপাড় ও বুধিগাঁও এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস ও অকার্যকর করা হয়। পাশাপাশি বালুভর্তি দুটি বাল্কহেড/স্টিলবডির ইঞ্জিন বিকল করে দেওয়া হয়।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দুইজনের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ।