মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি সাতগড় তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী সাত কৃতি শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
২১ নভেম্বর, শনিবার, উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় মাদ্রাসা ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাতগড়ের কৃতি সন্তান ডা. মোহাম্মদ লোকমান, বড়হাতিয়ার সাবেক চেয়ারম্যান জুনায়েদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক নুরুচ্ছাফা, মাওলানা মাহমুদুল হক উসমানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সংগীত পরিচালক সাঈদ মোহাম্মদ মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী সাত শিক্ষার্থীর অর্জনকে সম্মান জানানো এবং তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা ও দ্বীনি খেদমতে আত্মনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।