• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে খাজাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন হাতীবান্ধায় ১৫ বিজিবির অভিযানে ভারতীয় অ্যাপকরিস সিরাপ জব্দ বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি সড়ক চার লেনে উন্নীতকরণে মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের ২ জন আটক সুনামগঞ্জে পৃথক অভিযানে দেড় লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ চুনতিতে হিফজ সম্পন্নকারী ৭ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত জামালপুরে সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ার ক্ষুদে শিক্ষার্থী মারজিয়ার একাধিক সাফল্য, তিন বিভাগে অর্জন পুরস্কার

ফুলবাড়ীতে খাজাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে খাজাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা (নরমাল ডেলিভারি) চালু উপলক্ষে ফিতা কেটে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ ফিতা কেটে নরমাল ডেলিভারি কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, দিনাজপুর এটিএম নজমুল হুদা। তিনি বক্তব্যে বলেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস এবং সেই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষিত মিডওয়াইফ দ্বারা প্রাতিষ্ঠানিকভাবে নিরাপদ প্রসব বৃদ্ধির লক্ষ্যে আমরা এই ইউনিয়নের কেন্দ্রটি সার্বক্ষণিক চালু রাখতে আজকে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু করছি। মানুষ যাতে সেবা পায় সেই লক্ষ্যে এটিকে মডেল হিসেবে আমরা দেখতে চাই। কোনো প্রসূতি মা নরমাল ডেলিভারি করতে এসে যাতে কোনো কষ্ট না পায় সে দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। আপনারা সিজারের দিকে যাবেন না। কারণ যেখানে নরমাল ডেলিভারি হওয়ার সুযোগ আছে, সেখানে কেন সিজার করবেন। আমরা আগামীতে শিশুমৃত্যুর হার কমানোর জন্য নরমাল ডেলিভারি করার সর্বাত্মক সহযোগিতা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) ডা. মো. রেজাউল হক, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) দিনাজপুরের মো. জাকিরুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাসানুল বান্না, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ নবিউল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলুয়াড়ী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের ফার্মাসিস্ট মোঃ শফিকুর রহমান, এলুয়াড়ী ইউনিয়নের এফপিআই মোঃ মোরশেদুল আলম, টেকনিক্যাল কো-অর্ডিনেটর মোঃ মোসলেম উদ্দিন। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টেকনিক্যাল কো-অর্ডিনেটর এসআরএইচআর রোজিনা বেগম। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেনসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষকগণ ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ফুলবাড়ী, দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd