• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘বিসিক বিজয় মেলা’ পপি এনজিও’র আওতায় ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ টালিয়ামারা বাজারে আইনশৃঙ্খলা সভা: মাদক, চাঁদাবাজি ও জুয়া-ক্যাসিনো বন্ধে কঠোর হুঁশিয়ারি চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা আমির হোসেন বাদল চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী আটক জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ফুলবাড়ীতে এনসিপির সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘বিসিক বিজয় মেলা’

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী ‘বিসিক বিজয় মেলা-২০২৬’ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এ মেলা অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মেলা বাস্তবায়ন কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভায় উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা মোহাঃ আব্দুর রহিম, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি মোঃ ফরিদুল ইসলাম, সদর ট্রাফিক শাখার টিআই-২ মোঃ আজিজ ফেরদৌস, চেম্বার অব কমার্সের প্রতিনিধি মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম, নাসিব সদস্য মোঃ লাভলু এবং জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক মোঃ হাসানুজ্জামানসহ মেলা বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৬ ডিসেম্বর দুপুর ২টায় মেলার উদ্বোধন এবং ২৫ ডিসেম্বর বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানের প্রস্তাব করা হয়।
মেলায় মোট ৫০টি স্টল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ক্ষুদ্র ও সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ রাখা হবে। পাশাপাশি উদ্যোক্তাদের ঋণসংক্রান্ত তথ্য ও সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হেল্প ডেস্ক স্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রেষ্ঠ স্টল নির্বাচন ও পুরস্কার প্রদানের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া মেলার নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা এবং প্রচার-প্রচারণাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মেলার প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সভার সভাপতি জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। আয়োজকদের আশা, ‘বিসিক বিজয় মেলা-২০২৬’ জেলায় কুটির শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, বিপণন ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ মেলা চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ইতিবাচক অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd