• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে ভ্রামামান আদালতে এক যুবকের তিন মাস কারাদণ্ড মাদক নিমূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এমপি শান্ত কবিতা: অপেক্ষার নীল আলো ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক

‎হোসেনপুরে ভিমরুলের কামড়ে নারীর মৃত্যু

Reporter Name / ১৬৯ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

‎মোঃ আল আমিন,
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি



‎কিশোরগঞ্জের হোসেনপুরে ভিমরুলের কামড়ে হেপি আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত হেপি আক্তার পৌর এলাকার পূর্ব দীপেশ্বর গ্রামের কাঞ্চন মিয়ার স্ত্রী।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি গাছ থেকে কাঁঠালপাতা পাড়তে যান হেপি আক্তার। এ সময় গাছে থাকা ভিমরুলের বাসা ক্ষতিগ্রস্ত হলে ভিমরুলের দল তাকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা প্রথমে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

‎মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক পৌর কাউন্সিলর মো. কামাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd