• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধারে গিয়ে মিলল ১৪০ বোতল ফেনসিডিল রাণীশংকৈলে মাদক-জুয়া-চুরি ঠেকাতে মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ অতিরিক্ত পুলিশ সুপারের ডিমলায় কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করতে ৯০ ওয়ার্ডে সার কার্ড বিতরণের উদ্যোগ মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা সুনামগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক কলি তালুকদার, সদস্য সচিব বিমল বণিক সাহিত্য-সংস্কৃতি ও শিশুদের প্রতিভা বিকাশে জিয়াউর রহমানের অবদান কটিয়াদীতে আগুনে দগ্ধ হয়ে দুই গরুর মৃত্যু, আহত আরও দুটি ধামইরহাটে বিয়ের প্রলোভনে এক তরুনীকে ধর্ষণের অভিযোগ ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট, সারা বছর পানির কষ্টে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ

কবিতাঃ রহমতের আলো

Reporter Name / ৭৩৯ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

কলমেঃ তুষার আহমেদ 

 

রহমত ভাই, জয়ী হবেই একদিন,

অন্ধকার কেটে আসবেই আলো-রঙিন দিন।

শত কষ্ট, শত অপমান — যাক না আসুক,

আল্লাহর করুণা সব ব্যথা শেষে থামুক।

 

চোখে স্বপ্ন, হৃদয়ে দীপ্তি,

সত্য আর ধৈর্য — জীবনের একমাত্র নীতি।

পথ যতই কঠিন হোক, পা টলে না যার,

রহমতের ছায়া জড়িয়ে রাখে তার।

 

নিন্দা, কুৎসা, অপমানের ঢেউ,

থেমে যায় যিনি, তিনি তো হারেন ঢেউ।

কিন্তু যে দাঁড়ায় মাথা উঁচু করে,

রহমত আসে তারই দ্বারে ধীরে ধীরে।

 

আল্লাহর নামে যে রাখে ভরসা,

তারই তো জীবন হয় সাহসের ভাষা।

রাত যতই দীর্ঘ হোক, শেষ তো হবেই,

রহমতের আলো হৃদয়ে জ্বলবেই।

 

সয়েছেন যে ব্যথা, লুকিয়েছেন জল,

তার হাসিই একদিন হবে সবচেয়ে সফল।

ভেঙেছে যার ঘর, জ্বলে উঠেছে প্রাণ,

সেই তো গড়বে নতুন দিনের গান।

 

জীবনের পথে যতই থাকুক আঁধার,

আল্লাহর রহমত মুছে দেবে সব ভার।

তুমি শুধু ধৈর্য ধরো, থেকো সঠিক,

সাফল্য আসবেই  হয়তো আজ নয়, তবে আসবে ঠিক।

 

তুমি পথ হারাবে না, ভেঙে পড়বে না,

কারণ আল্লাহ সব দেখেন — ভুলে যান না।

রহমতের আলো একদিন ঠিকই আসবে,

তোমার কান্না তারই করুণায় হাসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd