মিনহাজুর রহমান মাহবুব
আজকাল আনমনে দেখি পদ্মা নদী
কভু তুমি আবার ফিরে আসো যদি—
হৃদয়ের গহীনে আমার। তুমি চলে
যাওয়ার পরে একা হয়ে গেছি আমি।
কখনো মেঘনা অথবা সুরমার তীরে
বসে মনস্থির করে তোমার সাথে —
কাটানোর প্রতিটি স্মৃতি স্মরণ করি।
জানি, এই অতৃপ্ত হৃদয়ে ফিরবে না আর।
খোলা আকাশের নিচে বসে ভাবি;
আমি কি তোমার অযোগ্য ছিলাম?
তুমি কী কখনো পারোনি ভালোবাসতে,
গোধূলির সন্ধ্যায় হাত ধরে হাঁটতে?
তোমাকে পাওয়া হলো না, এই —
ভেবেই হৃদয় আমার পোড়ে অঙ্গার।
কখনো যে ফিরবে না তুমি শৈশবের
স্মৃতির মতো: আমি তা জানতাম না!