• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক কবিতা: দুর্গা মাতা কি দিলেন? নেত্রকোণার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নতুন গাড়ি হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় সভা বিশ্বম্ভরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা শারদীয় দুর্গোৎসবে বিশ্বনাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৩৮ প্রতিযোগীকে সম্মাননা স্মারক প্রদান

কবিতা: দুর্গা মাতা কি দিলেন?

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কলমে: দেবিকা রানী হালদার

এই ধরাতে পা রাখলেন মা
দুর্গাপূজার নামে,
বাংলাদেশ টা শ্মশান হলো
অসুর বধে, এলেন না তিনি নেমে!

সংখ্যা লঘু আমরা কিছু
এ-ই দেশ টায় বাস,
সুখ স্রোতে ভাসমান দেশ
মুখোশ ধারী অসুর এসে,
করলো সর্বনাশ!

তুমি এলে ধরাধামে
ভাবলাম শান্তি এলো,
কাল – তো তোমার বিসর্জন
বলো না মা, ভক্তরা কি পেলো?

তোমায় অর্ঘ্য বিলাতে ভক্ত
পদ তলে হয় পিষ্ট,
উমরাহ্ করতে মক্কা যেয়ে, হয় শিরোচ্ছেদ
কেম্নে ভাবি তোমরা দেবি, বিশ্বের মহা শ্রেষ্ঠ?

সারা বিশ্ব প্রতি পালন
তোমরা যদি করো,
বান্দার উদ্দেশ্য জেনেও তাকে
কেম্নে তাদের মারো?

শ্রদ্ধা ভক্তি ভালোবাসা
তোমার প্রতি অগাধ যার,
বিপদে কেন দাসেরা কভু
তোমার কৃপায় পায় না পার?

তুমি কি শুধু মাটির পুতুল
উত্তর দাও দাসের তরে,
যথা তথা তোমার ভক্ত
তোমার পূজায় কেন মরে?

কুকুর বিড়াল ইদুর সম
মরছে মানুষ সারা বিশ্বে,
দেখতে তুমি পাওনা মাতা
কিসে তুমি বলো শীর্ষে ?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd