• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, শিবগঞ্জে কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

Reporter Name / ৫১২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত বিরামহীনভাবে চলছে বৃষ্টি। কোথাও মুষলধারে, আবার কোথাও ঝিরঝিরে বৃষ্টিতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।

অবিরাম বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাজার, রাস্তাঘাট ও জনপদে হাঁটুসমান পানি জমে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতায় বিভিন্ন ধরনের গাছপালা পড়ে গিয়েছে।

শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লছমানপুর (নতুন গ্রাম) এলাকায় পাগলা নদীর পাশের সড়কে নির্মিত একটি কালভার্ট প্রবল স্রোতের চাপে ধসে পড়ে। এতে স্থানীয় কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা জানান, কালভার্টটি ভেঙে যাওয়ায় তাদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd