• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম ‘শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত

Reporter Name / ৩৩৯ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেট জেলা পুলিশের অক্টোবর-২০২৫ খ্রিষ্টাব্দ মাসের পারফরমেন্স মূল্যায়নে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে আজ রবিবার সকাল ৯টায় সিলেট পুলিশ লাইনসে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান তার হাতে পুরস্কারটি তোলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা তদন্ত নিষ্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধারসহ থানা এলাকার অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ওসি তরিকুল ইসলাম তালুকদারকে এই সম্মাননা প্রদান করা হয়।
এ ব্যাপারে সিলেটের শ্রেষ্ঠ ওসি তরিকুল ইসলাম বলেন, এ সম্মান গোয়াইনঘাটবাসীর। থানা পুলিশের সবার সমন্বিত প্রচেষ্টার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।
পুরষ্কার গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd