• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
  • [gtranslate]

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শনিবার (৭ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ মিজ্ ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ জেলার বীর মুক্তিযোদ্ধারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি দপ্তরের কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিল্পী, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিল্পীদের পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে বাড়তি আনন্দের সঞ্চার করে। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd