• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

জামিয়াতুল ইবরাহীমে একসাথে সাড়ে তিন হাজার হাফেজ আলেমকে সম্মানের পাগড়ি পরানো হবে

Reporter Name / ১৬৭ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৩-১৪ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার দেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতু ইবরাহীম মাহমুদনগর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা-এর ৩১ বছর পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী দস্তারবন্দী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও দস্তারবন্দী এ মহাসম্মেলনে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বাংলাদেশের শীর্ষ উলামা মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ বয়ান করবেন বলে জানা গেছে।

জামিয়াতু ইবরাহীম প্রতিষ্ঠার তিন দশক উপলক্ষ্যে প্রাক্তন ছাত্রদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির জন্য এ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

সম্মেলনে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণকারী সাড়ে তিন হাজার হাফেজ আলেম ও মুফতিদের মাথায় সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হবে।

কর্তৃপক্ষের সূত্র মতে পঞ্চাশ হাজার লোকের অবস্থানের মতো সুবিশাল প্যান্ডেল ও যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, প্রথম দিন (১৩ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া দস্তারবন্দী সম্মেলন শুক্রবার রাত ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দেশবাসীকে উক্ত সম্মেলনে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd