অশেষ সুন্দর মিষ্টি এ পৃথিবী মুগ্ধতা ও ভালোবাসার এক স্বপ্নের ভুবন !
মানুষ মনের অজান্তেই ছুটে বেড়ায় সারাবেলা! মুগ্ধ মায়াভরা ভুবনে নেই চলার শেষ! যতক্ষণ এই জীবন!
প্রিয়জন রয় মন ও প্রাণ জুড়ে, সময়ে অসময়ে কথা আর ছন্দে মনে করি সারাক্ষণ।
মায়া-মমতার গ্রাম বাংলার দেশ বাংলাদেশ। আজও মানুষের প্রতি মানুষের ভালোবাসা অবিরাম।
গ্রাম বাংলা ধরে রেখেছে চিরদিনই।
চিড়ে মুড়ি পিঠের স্বাদ, আমাদের দেশ ছাড়া আর কোথাও মিলে না, তাই তো এভাবেই সময় কাল পরিস্থিতি মেনে নিয়ে কাটায় প্রবাসীরা, প্রবাস জীবন।
সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন মানব জীবন আর এ ভুবন।
দেখে চোখ জুড়িয়ে যায়, আর বিধাতাকে জানাই অশেষ কৃতজ্ঞতা সারাটিক্ষণ।
স্মৃতির সাগরে হারিয়ে যাই! হারিয়ে যাওয়া যতই সহজ, ততই কঠিন ভুলে যাওয়া, যা রয়েছে হৃদয়ে! হৃদয়ে বাংলাদেশ।
আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় কবি গুণীজন সম্পাদক মহোদয়। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামীন এর জন্যে। হৃদয় ছোঁয়া লেখনী প্রকাশে আমি কৃতজ্ঞ ও ভীষণ খুশি আর অনুপ্রাণিত। আপনাদের ভালো লেগেছে এ আমার পরম পাওয়া আর আনন্দের। কবি-সাহিত্যিক এর জীবনে এক অভিন্ন অনুভূতি, আনন্দ আর শান্তি লেখা প্রকাশিত হলে। সাহিত্য প্রয়াসী প্রিয়জনদের সহ সবাইকে পড়ার আমন্ত্রণ রইলো। সম্মানিত সভাপতি ও সম্পাদক মহোদয়, পরিচালকমন্ডলীর সকল সদস্য,পাঠক- পাঠিকা, সাহিত্যপ্রেমী প্রিয়জনদের সহ সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। মুগ্ধতায় ভরে উঠুক সকলের মিষ্টি ভুবন। দোয়া করবেন আমাদের জন্য।