• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

জাফলং জিরো পয়েন্টের সাদা পাথর লুটপাট কান্ডের অন্যতম সদস্য আনোয়ার আটক

Reporter Name / ১৩১ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জিরো পয়েন্টে পাথর লুটপাট কান্ডের অন্যতম সদস্য আনোয়ার হোসেনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং জিরো পয়েন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের কারণে আরও দুই ব্যক্তিকেও আটক করা হয়।
আটক আনোয়ার হোসেন উপজেলার জাফলং লাখরপাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, চলতি বছরের আগস্ট মাসে জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর লুটকাণ্ডের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি জানতে পেরে তাকে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। শনিবার রাতে জিরো পয়েন্টের একটি রুমে সহযোগীদের নিয়ে সে মাদক সেবন করছে এমন সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, জাফলং জিরো পয়েন্টে পাথর লুটের মামলায় আনোয়ারকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জাফলং জিরো পয়েন্টের পাথর লুটকান্ডের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৭, ৮ ও ৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০–৫০ হাজার ঘনফুট পাথর লুট করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৮ আগস্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০–১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd