• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

বাজিতপুরে চেয়ারম্যানের প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলা মাইজচর ইউনিয়নের চেয়ারম্যান তাবারক মিয়াকে প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার ১৮ নভেম্বর দুপুরে মাইজচর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মোঃ কাইয়ুমের পরিচালনায়,বক্তব্য রাখেন,দন মিয়া মেম্বার, এরশাদ মেম্বার,এনাম মেম্বার, আলী আকবর মেম্বার, মামুনসহ এলাকাবাসী।

বক্তারা বলেন আওয়ামী লী‌গের প্রভাব খা‌টি‌য়ে ভোট চু‌রিকরে ইউপি চেয়ারম্যান হয়েছেন। তার বিরু‌দ্ধে বিভিন্ন দুর্নীতি ও চাঁদাবাজির অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে।
এমনকি একাধিক মামলা আসামি অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তাবারক মিয়া। সে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর হতে ইউনিয়ন
পরিষদে অনুপস্থিত থাকায় পরিষদের সব কার্যক্রম দুর্ভোগ সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। দ্রুত তা‌কে অপসারণ ক‌রে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান এলাকাবাসী।

এব্যাপারে মাইজচর ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন বলেন আমি আগস্ট মাসে যোগদান করেছি, আমি আসার পরে চেয়ারম্যান একদিনো পরিষদে আসেনি।

এলাকাবাসী বলেন অপসারণ ছাড়া ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে না। তাই তারা দ্রুত যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে চেয়ারম্যানের অপসারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd