• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

নরসিংদীর দগরিয়ায় ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে জমি দখলের চেষ্টা, আদালতে মামলা

Reporter Name / ৩৭৩ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর চিনিশপুর ইউনিয়নের দগরিয়া গ্রামে এক নারী নিজের বাড়ি ও জমি দখলের চেষ্টা এবং চাঁদাবাজির শিকার হয়েছেন। তিনজন মূল অভিযুক্তসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মনি আক্তার আদালতে মামলাটি করেছেন।

মামলার নামীয় আসামি—মেহেদী হাসান সাওন, মো: আরমান ও আকরাম ভূঁইয়া। অভিযোগে বলা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে মনি আক্তারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছিল। টাকা দিতে অস্বীকার করলে নারীটি বারবার ভয়, হুমকি এবং মানসিক চাপের শিকার হয়েছেন।

গত ২২ নভেম্বর, আসামিরা ও অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলার চেষ্টা চালায়। তারা শুধু চাঁদা চাইছে না, ভুক্তভোগীর বাড়ি ও জমি নিজের দখলে নেওয়ার চেষ্টা করছে।

স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও এলাকার মেম্বার বহুবার চেষ্টা করেছেন সমস্যার সমাধান করার, কিন্তু অভিযোগ, আসামিরা কাউকে পরোয়া না করে, জামায়াতের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ভীতি সৃষ্টি করছে।

উল্লেখ্য, মো: আরমান দগরিয়া গ্রামের জামায়াতের ওয়ার্ড সভাপতি, এবং মেহেদী হাসান সাওনের বিরুদ্ধেও কেউ মুখ খোলার সাহস রাখে না।

এ ঘটনায় পুরো গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd