• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত পাটগ্রামে পৌর শহরের সড়ক ও অলিগলিতে অনিয়ন্ত্রিত অটোরিকশা ও ফুটপাত দখলের মহোৎসব নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ ও তরুণ নিহত দিরাই প্রতিদিন নামে অনিবন্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ কবিতাঃ ভালো বেসো না! সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত কবিতা: অভাগীর ভাইফোঁটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পাঁচবিবির রাধানগরে দীপাবলির মেলা বসেছে

হাড়োয়ার আল আমিন একাডেমীর উদ্যোগে রক্তার্পণ উৎসব, বার্ষিক সাংস্কৃতিক ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

 

এম এম ইসলাম, হাড়োয়া, ভারত থেকে:

উত্তর ২৪ পরগণার হাড়োয়ার অন্যতম স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমীর উদ্যোগে গত ৩০ নভেম্বর ২০২৫, রবিবার অনুষ্ঠিত হলো রক্তার্পণ উৎসব, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাবিষয়ক সেমিনার। এদিনের এই বহুমুখী অনুষ্ঠানকে ঘিরে ছিল শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষের উপচে পড়া ভিড়।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস ও সমাজসেবী ড. হুমায়ুন কবির, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা কামরুজ্জামান, মোটিভেশনাল স্পিকার আবেদিন হক আদী, জনপ্রতিনিধি ফরিদ জমাদার, শিক্ষানুরাগী আব্দুল খালেক, হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি সুপারিনটেনডেন্ট মুফাসসির হোসেন, সাংবাদিক মহম্মদ মফিজুল ইসলাম, সিরাত ওয়েলফেট ট্রাস্টের সম্পাদক শিক্ষক ও সমাজসেবী আবু সিদ্দিক খান, হাফিজ ও আলেম সমাজের প্রতিনিধিত্বকারী হাফেজ আব্দুল আজিজ, এবং আইনজীবী আব্দুল হান্নান প্রমুখ বিশিষ্টজন।

পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন আল আমিন একাডেমীর সম্পাদক মাওলানা মোখতার মোল্লা। তার স্নিগ্ধ সঞ্চালনা ও পরিশীলিত ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক।

রক্তদান শিবিরে বহু তরুণ-যুবক স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনা—আবৃত্তি, সংগীত, নৃত্য, ধর্মীয় ও দেশাত্মবোধক পরিবেশনা—সমাবেশকে বারবার মুগ্ধ করে। দিনের শেষ পর্বে অনুষ্ঠিত শিক্ষাবিষয়ক সেমিনারে অতিথিবৃন্দ আধুনিক শিক্ষার চ্যালেঞ্জ, নৈতিকতা, চরিত্রগঠনের গুরুত্ব ও সমাজে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

একাডেমীর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে আল আমিন একাডেমী আরও সামাজিক ও মানবিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd