মোঃ মাহফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক, শিক্ষক, মো: শিহাব উদ্দিন সরকার সাহেব আর নেই। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৫ টায় নিজ বাড়িতে বাধর্ক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী,২ছেলে,৩মেয়ে সহ রেখে গেছেন অসখ্য গুনগ্রাহী।জয়কা ইউপি চেয়ারম্যান মোঃ-হুমায়ুন কবির এ তথ্যটি নিশ্চিত করেছেন। মঙ্গলবার, (২ ডিসেম্বর) বাদ আসর নানশ্রী স্কুল এন্ড কলেজে মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।জানাজার পর পশ্চিম নানশ্রী গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে এলাকাবাসী সুত্রে জানাজায়।