• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

গোয়াইনঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name / ২২৪ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স হল রুমে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন সুরুজ, সাবেক কমান্ডার খায়রুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, জাতীয় নাগরিক পার্টির গোয়াইনঘাট উপজেলা শাখার প্রধান সমন্নয়কারী হাফিজ মৌলভী আব্দুল হাফিজ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহিমসহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ১৪ ডিসেম্বর পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd