মোঃ জাবেদুল ইসলাম
বিজয় মানে আঁধার কেটে,
ভোরের সূর্যোদয়.
বিজয় মানে প্রতিবাদ করা,
মনে নয়তো ভয়।
বিজয় মানে পরাধীন নয়,
নিজের পায়ে চলা।
বিজয় মানে আমরা স্বাধীন,
ন্যায়ের কথা বলা।
বিজয় মানে অস্ত্র ধরে
বাঁচার লড়াই করা।
বিজয় মানে স্বাধীন দেশে,
স্বাধীন নিশান ধরা।
বিজয় মানে বুকে সাহস
বীর সেনাদের দান।
বিজয় মানে বোনের কন্ঠে,
গাই বিজয়ের গান।
বিজয় মানে আমরা স্বাধীন,
নাই তো আর ভয়।
বিজয় মানে নই পরাধীন,
বিজয় সূর্যোদয়।