• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নীলফামারীতে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু জনমনে নানা প্রশ্ন?

Reporter Name / ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের এক ছাত্রী ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত ওই ছাত্রীর নাম মোছাঃ মনি আক্তার (২০) (ছদ্মনাম)। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যার দিকে নীলফামারী সদর থানাধীন হাড়োয়া কলেজ পাড়া এলাকার একটি ভাড়া বাসার নিজ কক্ষে সিলিং ফ্যানের রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ওই ছাত্রী। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার পশ্চিম বালাপাড়া গ্রামের সিরাফ হোসেনের ছেলে হুমায়ুন ইসলাম (২৪)- এর সঙ্গে মনি আক্তারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে সম্মতির পর গত ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানা যায়। বিয়ের মাত্র কয়েক দিনের মাথায় এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে তরুণী ছাত্রীর আকস্মিক মৃত্যুতে কলেজ সহপাঠী ও স্থানীয়দের মাঝে গভীর শোক ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd