মোঃ জাবেদুল ইসলাম
খুব দুরে চাই না যেতে,
অল্প দুরে যেতে চাই।
অল্প দুরের স্বপ্ন দেখে,
বাঁচার মত বাচতে চাই।
অল্প দুরের স্বপ্ন নদী,
নীল আকাশে মেঘের ভেলা,
ফুল পাখি আর প্রজাপতি,
সবাই মিলে করবো খেলা।
খুব দুরের মিছে স্বপ্ন,
হৃদয় থেকে মুছে ফেল।
দুর পাহাড়ের ঝর্ণা ধারা
দেখবি তবে জলদি চল।
মুক্ত স্বাধীন পাখিরা উড়ে,
যেথায় খুশি যায় সেথায়।
সন্ধ্যা হলে নীড়ে ফিরে,
স্বপ্ন সুখে ঘুমোয় হেথায়।
খুব দুরে চাই না যেতে,
অল্প দুরে যেতে চাই।
মনের সুখে স্বপ্ন দেখে,
বাঁচার মত বাঁচতে চাই।