• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

খুলনা–২ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী আমানুল্লাহ’র পক্ষে গণসংযোগ

Reporter Name / ২০০ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

 

মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার, খুলনা বিভাগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা–২ আসনের সংসদ সদস্য প্রার্থী হাতপাখা প্রতীকের মুফতী আমানুল্লাহ’র পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও খুলনা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে খুলনা শহরের সদর থানাধীন ময়লাপোতা, কেডিএ এভিনিউ, সাত রাস্তার মোড়, রয়্যাল মোড়, বাইতি পাড়া, শান্তিধাম মোড়, ফুল মার্কেট ও ফারাজী পাড়া লেন পর্যন্ত এই গণসংযোগ পরিচালিত হয়।গণসংযোগকালে হাতপাখা প্রতীকের প্রতি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সমর্থনে সিক্ত হন নেতাকর্মীরা।প্রচারণা শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে শেখ মোঃ নাসির উদ্দিন বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী আমানুল্লাহ’র জন্য তিনি সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও নৈতিক রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার আদায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বদ্ধপরিকর। নতুন বন্দোবস্তের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।তিনি বলেন, খুলনাকে একটি আধুনিক নগরীতে রূপান্তর করতে হাতপাখার প্রার্থী নিরলসভাবে কাজ করে যাবেন। পাশাপাশি শিক্ষাবান্ধব ও মাদকমুক্ত সমাজ গঠনে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।এ সময় উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুর রশিদ, আব্দুল মান্নান, আবু সালেহ, আ. মান্নান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ রিপন, আব্দুর রহমান সবুজ, মোঃ রবিউল ইসলাম, মোঃ লাবলু, মোঃ মিরাজ মহাজন, মোঃ আফজাল হোসেন, মাওলানা হাবিবুল্লাহ, মোঃ টিপু, ডা. সুমন, মোঃ হাসান আলী, মোঃ মইনুদ্দীন, মোঃ ইমাম হাসান, মোঃ রমজান আলী, মোঃ আল আমিন, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ সোহরাব, মোঃ তরিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ নুরুল করিম আরাফাত সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd