সাবিত রিজওয়ান
বল অগ্নি:
বল, জাগ্রত আমার অন্তর!
নত নয় এ শির, ঝড়ের মাঝেও দাঁড়িয়ে অটল প্রস্তর।
আমি সেই উচ্চারণ, নীরবতা ভাঙার সাহস,
আমি অন্যায়ের বুকে লেখা প্রথম প্রতিবাদের আভাস।
আমি বন্দী শৃঙ্খল ছিঁড়ে ফেলা এক দুর্বার গর্জন,
আমি অন্ধকার ভেদ করে ওঠা নতুন সূর্যের স্পন্দন।
আমি ভয় নই, আমি ভয়ের অবসান,
আমি অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠা অগ্নিমানবের গান।
আমি থামি না, আমি ঝুঁকি না কোনো শক্তির কাছে,
আমি সত্যের দীপ্তি, মিথ্যার অন্ধকারে জ্বলা প্রদীপের মাঝে।
আমি ঝড়, আমি আগুন, আমি অদম্য প্রত্যয়,
আমি ভাঙা হৃদয় থেকে জন্ম নেওয়া অমর পরিচয়।
আমি সেই কণ্ঠ, যাকে স্তব্ধ করা যায় না কোনোদিন,
আমি বিদ্রোহ, আমি স্বাধীন, আমি চির অদম্য রেজন।
অনুপ্রেরণা: কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী” কবিতা।