• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটে সমবায় দিবস পালন লোহাগাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস উদযাপন পূর্বধলায় যুব দিবসের কর্মসূচি শেষ হলো উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় এস এম ওহিদুজ্জামান বাবুলের উপহার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিশাল সমাবেশ জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জগন্নাথপুরে জমকালো আয়োজনে হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন

ক্ষমতার রাজনীতি ও সাধারণ মানুষের দীর্ঘশ্বাস

Reporter Name / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

পলাশ মন্ডল আকাশ

বর্তমান সময়ে রাজনীতি যখন কেবল গদির লড়াই আর পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব মেলানো কঠিন হয়ে যায়। আমাদের দেশের সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, তখন রাজনৈতিক দলগুলোর উদাসীনতা তাদের কষ্টের মাত্রা আরও বাড়িয়ে দেয়।

বাজারের আগুনে যখন সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরোয়, আর মধ্যবিত্তরা যখন লোকলজ্জার ভয়ে মুখ লুকিয়ে দীর্ঘশ্বাস ফেলে—তখন রাজনীতির বড় বড় বুলিগুলো খুব নিষ্ঠুর শোনায়। রাজনীতি হওয়ার কথা ছিল ত্যাগের এবং জনসেবার। কিন্তু আজ যেন দম্ভ আর ব্যক্তিস্বার্থের কাছে রাজনৈতিক আদর্শ জিম্মি হয়ে পড়েছে। সাধারণ মানুষের থালায় দু’মুঠো অন্ন নিশ্চিত করা এবং তাদের নাগরিক অধিকার রক্ষা করাই হওয়া উচিত রাজনীতির মূল কেন্দ্রবিন্দু।

ক্ষমতা তো নদীর মতো, যার জোয়ার-ভাটা আছে। কিন্তু চিরস্থায়ী হলো মানুষের ভালোবাসা আর সত্যের আদর্শ। ইতিহাস সাক্ষী, যে রাজনীতি মানুষের চোখের পানি মুছতে পারে না, সেই রাজনীতি কখনো দীর্ঘস্থায়ী হয় না। ক্ষমতার পালাবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু গণমানুষের মৌলিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। দল-মতের উর্ধ্বে উঠে দেশ ও মানুষের কল্যাণে একটি সুস্থ ও মানবিক রাজনৈতিক সংস্কৃতি চর্চা এখন সময়ের দাবি। দম্ভ ছেড়ে মানুষের কাতারে এসে দাঁড়ানোই হোক প্রকৃত রাজনীতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd