• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকা র‍্যালিতে যোগ দেওয়া সিংগাইরের বিএনপি নেতার মৃত্যু রূপসায় সালিশ-মীমাংসার পরও বৃদ্ধার ওপর হামলার অভিযোগ, কেটে নেওয়া হলো মেহগনি গাছ; নিরাপত্তাহীনতায় পরিবার জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাতের চাঁদ : আমার চিন্তার সান্ত্বনা জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডিমলায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাটগ্রাম সীমান্তে ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোনসহ একজনকে  আটক করেছে বিজিবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকা র‍্যালিতে যোগ দেওয়া সিংগাইরের বিএনপি নেতার মৃত্যু

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঢাকা নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের র‍্যালিতে যোগ দেওয়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন (তোফাজ) হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার বাড়ি উপজেলার সিংগাইর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আজিমপুর গ্রামে। তিনি এক স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

তার জানাজা নামাজ রবিবার সকাল ১১টায় সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd