• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লালমনিরহাটে সমবায় দিবস পালন লোহাগাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস উদযাপন পূর্বধলায় যুব দিবসের কর্মসূচি শেষ হলো উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় এস এম ওহিদুজ্জামান বাবুলের উপহার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিশাল সমাবেশ

পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস উদযাপন

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
“করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫৫’তম জাতীয় সমবায় দিবস-২৬ উপলক্ষে রেলি ও আলোচনা সভা হয়েছে।
রবিবার সকালে রেলি শেষে উপজেলা অডিটরিয়ামে সভায় সমবায় অফিস সুফিয়া নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ হাসান।

সমবায় দিবসের সভায় অতিথিগণ বলেন, সমবায় হলো পারস্পরিক সহযোগিতা ও আত্মনির্ভরশীলতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় সমিতিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সম্পাদক আঃ হান্নান চৌধুরী জেলা জামায়াত ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, পল্লী উন্নয়ন সমবায় সমিতি সভাপতি প্রভাষক সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ। বিভিন্ন সমিতির শতাধিক সদস্যর মাঝে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd