• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ডিমলায় ১১ দলীয় জোটের গণমিছিল

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় ১১ দলীয় উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, এনসিপির আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি সাদ্দাম হোসেন জিহাদি, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মিনালুজ্জামান মিন্টু, ডা. রেজাউল প্রামাণিক এবং পিএস রফিক আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের শান্তি, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আদর্শ ও আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই চেতনাকে ধারণ করে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd