• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

‘আমি এই দেশের সিও’—ব্যাংকে ঢুকে ম্যানেজারের চেয়ারে যুবকের নাটকীয় কাণ্ড

Reporter Name / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজারে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) শাখায় ম্যানেজারের চেয়ারে বসে অসংলগ্ন আচরণ ও চিৎকার-চেঁচামেচি করে আতঙ্ক সৃষ্টি করেছেন ইয়াসিন আলী নামে এক যুবক। বুধবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলাকালে ইয়াসিন আলী হঠাৎ শাখায় প্রবেশ করে সরাসরি প্রধান কর্মকর্তার কক্ষে যান। পরে শার্টবিহীন অবস্থায় ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে দেশের ‘সিও’ এবং বড় কর্মকর্তা দাবি করতে থাকেন। একই সঙ্গে তিনি বলেন, ব্যাংকে তার কোটি কোটি টাকা জমা রয়েছে এবং সেই টাকা দিয়ে তিনি বাড়ি মেরামত ও নতুন মোটরসাইকেল কিনবেন।

ব্যাংকের নিরাপত্তারক্ষী ও কর্মকর্তারা তাকে বুঝিয়ে কক্ষ থেকে বের করার চেষ্টা করলেও তিনি অসংলগ্ন কথাবার্তা ও উচ্চস্বরে চিৎকার করতে থাকেন। এতে ব্যাংকের ভেতরে চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে হরিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর যুবককে নিয়ন্ত্রণে এনে নিজেদের হেফাজতে নেয়।

ব্যাংকের সেকেন্ড অফিসার বিপ্লবী রানী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াসিন আলীকে এলাকাবাসী দীর্ঘদিন ধরেই চেনেন। তার আচরণে মানুষ আতঙ্কিত থাকে। অতীতে তিনি একটি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগেও আলোচনায় ছিলেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়াসিন মানসিক ভারসাম্যহীন হতে পারেন। ব্যাংকের নিরাপত্তার স্বার্থে ৯৯৯-এ ফোন করা হয়েছিল।

হরিপুর থানার ওসি (তদন্ত) শরিফ উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জানানো হয়। ইউএনওর নির্দেশনা অনুযায়ী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় ইয়াসিন আলীকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, যুবকটি মাদকাসক্ত নাকি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন, তা নিশ্চিত হতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd