বিশেষ প্রতিনিধি, ঢাকা:
আনন্দঘন, উৎসবমুখর ও রোমান্টিক পরিবেশে নিজের জন্মদিনের প্রথম প্রহর উদযাপন করলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেঘলা অন্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেক কাটা ও উৎসবের বেশ কিছু ছবি শেয়ার করে তিনি নিজেই এই আনন্দের খবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন।
জন্মদিনের প্রথম প্রহরে মেঘলা অন্তরাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন তার উস্তাদ ও বিশিষ্ট চলচ্চিত্র নৃত্য পরিচালক সাইফুল ইসলাম। এছাড়াও জন্মদিনের এই বিশেষ মুহূর্তে শুভেচ্ছা জানাতে সশরীরে হাজির হন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম, অপু ভাই, সেলিম, আরিফ ভাই, রঞ্জু, ছোট হাবিব, পাখি, দৃষ্টি এবং মেঘলার ছোট ভাইসহ তার অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
ফেসবুক পোস্টে মেঘলা অন্তরা লেখেন, “আমার জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটা সম্পন্ন হলো। উপস্থিত ছিলেন আমার উস্তাদ, চলচ্চিত্র নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, অপু ভাই, বন্ধু হিরো আলম, সেলিম, আরিফ ভাই, রঞ্জু, ছোট হাবিব, পাখি, দৃষ্টি, আমার ছোট ভাই সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।”
জন্মদিনের ঘরোয়া এই কেক কাটার আনুষ্ঠানিকতা শেষে আয়োজনটি রূপ নেয় আরও জমকালো ও মুখরোচক উৎসবে। মধ্যরাতের সেই চমৎকার বৃষ্টিভেজা রাতে উপস্থিত সবাইকে নিয়ে একটি স্পেশাল বিরিয়ানি পার্টির আয়োজন করা হয়। বৃষ্টির আবহ আর গরম গরম বিরিয়ানির মেলবন্ধনে আনন্দের মাত্রা যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। গভীর রাত পর্যন্ত চলে বিরিয়ানি খাওয়া এবং আড্ডা-গল্পের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা বিনিময়।
এমন চমৎকার ও ভিন্নধর্মী আয়োজনে মুগ্ধ হয়ে মেঘলা অন্তরা তার বন্ধু হাবিবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। মধ্যরাতে এই অসাধারণ সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, “ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধু হাবিবকে জন্মদিনের প্রথম প্রহরে আমার এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য।”
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে বেশ হাসিখুশি মেজাজে জন্মদিন উদযাপন করছেন মেঘলা অন্তরা। পোস্টটি করার পর থেকেই তার ভক্ত-অনুরাগী এবং সহকর্মীরা তাকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করছেন।