• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক কলি তালুকদার, সদস্য সচিব বিমল বণিক সাহিত্য-সংস্কৃতি ও শিশুদের প্রতিভা বিকাশে জিয়াউর রহমানের অবদান কটিয়াদীতে আগুনে দগ্ধ হয়ে দুই গরুর মৃত্যু, আহত আরও দুটি ধামইরহাটে বিয়ের প্রলোভনে এক তরুনীকে ধর্ষণের অভিযোগ ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট, সারা বছর পানির কষ্টে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ কটিয়াদীতে মিড ডে মিলে শিক্ষার্থীদের পচাঁ ও দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ পাঁচবিবির মোলানে বিনামূল্যে চক্ষু শিবির সিংগাইর পৌর যুবদলের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন উচ্চতর ডিগ্রির স্বপ্নে কানাডার পথে মেধাবী তাহমিদ

কটিয়াদীতে আগুনে দগ্ধ হয়ে দুই গরুর মৃত্যু, আহত আরও দুটি

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ভিটিপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক মো. জালাল উদ্দিনের দুটি গরু আগুনে পুড়ে মারা গেছে এবং আরও দুটি গরু দগ্ধ হয়ে আহত হয়েছে। এ সময় রান্নাঘর ও গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত এবং বসতঘরের অর্ধাংশ পুড়ে গেছে।

১৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ভিটিপাড়া এলাকায় কৃষক জালাল উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে জালাল উদ্দিনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও ঘরের দরজা পোড়ার শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। তাদের চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় গোয়ালঘর থেকে দগ্ধ অবস্থায় দুটি গরু উদ্ধার করা হয়।

কৃষক মো. জালাল উদ্দিন বলেন, গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে আমার দুটি গরু আগুনে দগ্ধ হয়ে মারা যায় এবং অপর দুটি গরুও দগ্ধ হয়। সেই সাথে আমার গোয়ালঘর, রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং বসতঘরের প্রায় অর্ধাংশ পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের ভিটিপাড়া ওয়ার্ডের সদস্য শামসুল আলম গোলাপ জানান, জালাল উদ্দিনের বাড়িতে আগুনে দুটি ঘর ও দুটি গরু সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও দুটি গরু ভীষণভাবে দগ্ধ হয়েছে। আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে বিদ্যুৎ অফিসের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd