• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

অধিকার ছেলে-মেয়ের নয়, সন্তানের

Reporter Name / ২৫১ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

সাবিত রিজওয়ান

অনেক বাবা-মা মনে করেন, ধন-সম্পদ ভোগ করার জন্য ছেলেই বেশি উপযুক্ত। মেয়েরা যেন সেখানে দ্বিতীয় সারির মানুষ। বাস্তবে দেখা যায়, প্রায় ৭০ শতাংশ সুযোগ পায় ছেলে সন্তান, আর মেয়েরা পায় ৩০ শতাংশ বা তারও কম। কেউ কেউ তো কিছুই পায় না। অথচ প্রশ্নটা খুব সোজা হওয়া উচিত, ছেলে যদি সন্তান হয়, মেয়েও তো সন্তান।

আমি সমান সমান ভাগ দেওয়ার বাধ্যবাধকতার কথা বলছি না। আমি বলছি অধিকার স্বীকার করার কথা। মেয়ের জন্ম যদি বোঝা মনে হয়, তবে জন্মের সময়ই কেন তাকে বাঁচিয়ে রাখা হলো? পেটে থাকতেই কেন শেষ করা হলো না? কথাটা কঠিন, কিন্তু বাস্তবটা আরও কঠিন। কারণ জন্মের পর তাকে মানুষ করা, ভালোবাসা দেওয়া, আবার বড় হলে অধিকার থেকে বঞ্চিত করা এক ধরনের নীরব নিষ্ঠুরতা।

অনেকেই বলেন, মেয়ে তো পরের বাড়ি যাবে, ছেলে থাকবে নিজের ঘরে, বয়সকালে দেখাশোনা করবে। কিন্তু বাস্তবতা কি তাই? কিছু ছেলে করে, সবাই করে না। আবার সব মেয়েও সুখে থাকে না শ্বশুরবাড়িতে। তাহলে ভবিষ্যতের সম্ভাবনার ওপর দাঁড়িয়ে বর্তমানের অধিকার কেড়ে নেওয়া কতটা ন্যায্য?

আসলে সন্তানের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা সম্পদ নয়, ভালোবাসা আর দোয়া। আপনি মারা গেলে কে কাঁদবে? ছেলে হয়তো বাঁশ কাটতে যাবে দাফনের কাজে, কিন্তু মেয়েই বুক ফাটিয়ে কাঁদবে। এই কান্নাটাই তো প্রমাণ করে, সন্তান মানে শুধু উত্তরাধিকারী নয়, সন্তান মানে আবেগ, টান, মায়া।

তাই প্রশ্নটা ছেলে-মেয়ে নয়, প্রশ্নটা ন্যায্যতা। আপনি ৩০ শতাংশে থামবেন কেন? অন্তত একটু বাড়ান। কারণ অধিকার তো অধিকারই। সেটা আমার ফুফুর ক্ষেত্রেই হোক, আমার মায়ের ক্ষেত্রেই হোক। সন্তান মানে ভাগাভাগির বাইরে থাকা কেউ নয়।

যেদিন আমরা ছেলে-মেয়েকে আলাদা চোখে না দেখে শুধু সন্তান হিসেবে দেখতে শিখব, সেদিন হয়তো পরিবারও আরও মানবিক হবে, সমাজও আরও ন্যায্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd