• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট, সারা বছর পানির কষ্টে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ কটিয়াদীতে মিড ডে মিলে শিক্ষার্থীদের পচাঁ ও দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ পাঁচবিবির মোলানে বিনামূল্যে চক্ষু শিবির সিংগাইর পৌর যুবদলের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন উচ্চতর ডিগ্রির স্বপ্নে কানাডার পথে মেধাবী তাহমিদ চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপে মেডিকেল টিমের দায়িত্বে রেড ক্রিসেন্ট জবির ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিশ্বনাথে নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময় সভা

অসুস্থ  শিক্ষার্থীকে সরকারি গাড়িতে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন ওসি শফিকুল ইসলাম

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

ফারুক আহমদ, জগন্নাথপুর থেকে:
সারা দেশের ন্যায় বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষা চলাকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আব্দুস সোবহান কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।
পরীক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে ওসি দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরিস্থিতির খোঁজ নেন। পরে তিনি নিজের সরকারি গাড়িতে করে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। শুধু তাই নয়, প্রয়োজনীয় ওষুধও কিনে দেন, যাতে শিক্ষার্থীর চিকিৎসা বিলম্বিত না হয়।

ঘটনাটি উপস্থিত শিক্ষক, পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। তাদের মতে, দায়িত্ব পালনের পাশাপাশি একজন পুলিশ কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। স্থানীয়রা বলেন, সংকটময় মুহূর্তে পুলিশের এমন সহমর্মিতা সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd